ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ, এখন শুরু হয়েছে নকআউট লড়াই। এই পর্বে যেকোনো একটি ভুলেই বিদায় নিশ্চিত হতে পারে কোনো দলের। ঠিক এমন উত্তেজনার মুহূর্তে শেষ ৩২-এর ম্যাচগুলো নিয়ে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে ফুটবল ডেটা অ্যানালিটিক্সের জনপ্রিয় প্ল্যাটফর্ম অপ্টার সুপার কম্পিউটার। কৃত্রিম বুদ্ধিমত্তার সিমুলেশনে তারা জানিয়েছে, এবারের রাউন্ড অব ৩২-এর সবচেয়ে একপেশে ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে।
অপ্টার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা রেকর্ড ৮৭.৮৭ শতাংশ, আর কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১২.১৩ শতাংশ। নকআউটের প্রথম ধাপেই আলবিসেলেস্তেদের এমন দাপুটে সম্ভাবনা নজর কাড়ছে ফুটবলবিশ্বে।
একইভাবে অনায়াস জয়ের সম্ভাবনা দেখছে কিলিয়ান এমবাপের ফ্রান্স ও শক্তিশালী স্পেন। সুইডেনের বিপক্ষে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ এবং অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ। থমাস টুখেলের ইংল্যান্ডও দাপট দেখাচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে থ্রি-লায়ন্সদের জয়ের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ। লাতিন আমেরিকার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিরও সম্ভাবনা উজ্জ্বল; প্যারাগুয়ের বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।
উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং লাতিন পরাশক্তি কলম্বিয়াও বেশ স্বস্তিতে রয়েছে। বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ এবং ঘানার বিপক্ষে লুইস দিয়াজদের কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।
এসব পূর্বাভাস অপ্টার কৃত্রিম বুদ্ধিমত্তার সিমুলেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি যা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

