ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে আজ রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। নকআউট পর্বের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে দুই দলই গ্রুপপর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। ব্রাজিলের আক্রমণভাগের গতি ও জাপানের সংগঠিত রক্ষণ আজকের ম্যাচকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
এদিকে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দিনের লড়াইয়ের পর আজকের সেশন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ব্রাজিল-জাপান ম্যাচটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময়।

