প্রধান খবর

আমিরাতে টুরিস্ট ভিসায় দারুণ সুখবর, ৪৮ ঘণ্টায় ভিসা

সংযুক্ত আরব আমিরাত পর্যটকদের জন্য টুরিস্ট ভিসায় বড় সুবিধা দিয়েছে। এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেশটিতে টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। ভ্রমণপিপাসুদের আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস। সব তথ্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে যাচাই করা হয়েছে।

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর জানান, গ্রীষ্মকালে দুবাই এখন আগের যেকোনো সময়ের তুলনায় সাশ্রয়ী। হোটেলের ভাড়া কম, দর্শনীয় স্থানে বিশেষ ছাড় সব মিলিয়ে পর্যটকদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক সময়। ট্রাভেল এজেন্টদের মতে, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানে বিশাল ছাড় দুবাই ট্যুরকে আরও জনপ্রিয় করে তুলেছে।

বর্তমানে মাত্র ১৩৯ দিরহামে হোটেল রুম পাওয়া যাচ্ছে। ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইড সবকিছুতেই মিলছে অবিশ্বাস্য ছাড়। দ্রুত বুকিং দিলে খুব কম খরচে পুরো ভ্রমণ উপভোগ করা সম্ভব।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু টিপসও দিয়েছে। তাদের মতে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের জায়গা হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল সরাসরি বুকিং দিলে বিশেষ ছাড় দেয়, তাই অনলাইনে বুকিং না করে দুবাই গিয়ে সরাসরি বুকিং করাই লাভজনক। শীতকালে ১৫০ দিরহামের ডেজার্ট সাফারি গরমকালে মাত্র ৫০ দিরহামে পাওয়া যায়। তবে বুকিংয়ের আগে সুবিধাগুলো যাচাই করা জরুরি।

জেট স্কি রাইডও গ্রীষ্মে সস্তা হয়। সপ্তাহের কর্মদিবসে অপারেটররা প্রায়ই ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। এ ক্ষেত্রে অনলাইনে অফার দেখে বুকিং করাই বুদ্ধিমানের কাজ।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার নিশ্চয়তা পর্যটকদের দুবাই সফরে আরও উৎসাহিত করবে। দ্রুত ভিসা মানেই গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *