প্রধান খবর

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যদ্বাণীতে যেভাবে চ্যাম্পিয়ন স্পেন

ফুটবল বিশ্বকাপ এলেই নানা ধরনের ভবিষ্যদ্বাণী নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কখনো অক্টোপাস, কখনো সুপারকম্পিউটার, আবার কখনো চিড়িয়াখানার কোনো প্রাণী সবই জায়গা করে নেয় সমর্থকদের কৌতূহলের কেন্দ্রে। এরই ধারাবাহিকতায় এবার নজর কেড়েছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের এক সিমুলেশন। তাদের সর্বশেষ পূর্বাভাসে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।

ইএ স্পোর্টস তাদের জনপ্রিয় গেম ‘ইএএফসি ২৬’-এর মাধ্যমে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সিমুলেশন চালিয়েছে। খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, রেটিং, কৌশল, সাম্প্রতিক ফলাফল এবং হাজারো ভার্চ্যুয়াল ম্যাচের তথ্য বিশ্লেষণ করে তারা এই পূর্বাভাস দিয়েছে। তাদের হিসেবে লামিন ইয়ামাল, পেদ্রি ও রদ্রিদের মতো তারকাদের নিয়ে গড়া স্প্যানিশ দলই ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে ঘিরে আগ্রহ বাড়ার অন্যতম কারণ হলো তাদের ধারাবাহিক সাফল্য। সর্বশেষ চারটি বিশ্বকাপেই তাদের সিমুলেশন বাস্তব ফলাফলের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ২০১০ সালে তারা স্পেনকে চ্যাম্পিয়ন দেখিয়েছিল, শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল স্পেনই। ২০১৪ সালে তাদের পূর্বাভাস ছিল জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা চার ক্ষেত্রেই সিমুলেশন ও বাস্তবতা এক হয়েছিল।

এই ধারাবাহিকতার কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ইএ স্পোর্টসের পূর্বাভাস নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে দিনশেষে এটি কেবল কম্পিউটারভিত্তিক সম্ভাব্য হিসাব। বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে মাঠের লড়াইয়ে, যেখানে প্রতিটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *