প্রধান খবর

মারা গেছেন নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস

নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প ‘নলিউড’-এর অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস ৮৪ বছর বয়সে মারা গেছেন। থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।

তার স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী জোক সিলভা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৯৪২ সালে জন্ম নেওয়া ওলু জ্যাকবস লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন এবং ব্রিটিশ টেলিভিশন ও আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।

পরবর্তীতে নাইজেরিয়ায় ফিরে তিনি নলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতায় পরিণত হন। শক্তিশালী অভিনয় ও বহুমুখী চরিত্রায়নের জন্য আফ্রিকা মুভি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ও আজীবন সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। ২০১১ সালে নাইজেরিয়ার জাতীয় সম্মাননা ‘এমএফআর’-এও ভূষিত হন।

ব্যক্তিজীবনে তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের একটি জটিল মস্তিষ্কের রোগে ভুগছিলেন এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রচারমাধ্যম থেকে দূরে ছিলেন। অতীতে কয়েকবার তাঁর মৃত্যুর গুজব ছড়ালেও পরিবার তা খণ্ডন করেছিল। এবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর স্ত্রী জোক সিলভা পরিবারকে নিভৃতে শোক পালনের সুযোগ দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *