পা দিয়ে লিখে কামিল পাস

জন্ম থেকেই দুই হাত নেই, অথচ এই শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিজের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে এক অনন্য সাফল্যের ইতিহাস গড়েছেন সিরাজগঞ্জের নিলা খাতুন। পা দিয়ে লিখেই কামিল (মাস্টার্স সমমান) ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। তাঁর এই সংগ্রাম ও সাফল্য এখন এলাকার সাধারণ মানুষের কাছে এক বিশাল অনুপ্রেরণার প্রতীক। দিনমজুর উসমান গনি ও…

Read More

বেনজীরকে ফেরত পাঠাতে প্রস্তুত হচ্ছে নথিপত্র

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া দুর্নীতির মামলার আসামি ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় গতি এসেছে। তবে তাকে প্রত্যর্পণের আগে মামলার নথিসহ কয়েকটি স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির পুলিশ। সংযুক্ত আরব আমিরাত পুলিশের পাঠানো চিঠির জবাব ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করার কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছে…

Read More

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা: ইকনের জীবনসংগ্রাম

বিকেলে বাবার দাফন সম্পন্ন করা, রাতেই সংসারের চাকা সচল রাখতে কাজে ফেরা এবং পরদিন সকালেই জীবনের গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার হলে বসা-জীবনের নির্মম ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমন এক অদম্য লড়াই চালাচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ও সদ্য প্রয়াত ইসরাফিল দাঁড়িয়ার ছোট ছেলে। পরিবার সূত্রে…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একটি মেসে নিজ কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ভবনের নিচতলার একটি…

Read More

পর্তুগালে মঞ্চ মাতাবেন জেমস-জায়েদ খান!

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন। আগামী ২৬ জুলাই দেশটির রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ কনসার্ট’। এতে একই মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ এনাম জেমস এবং পরিচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম সুপরিচিত ও দৃষ্টিনন্দন ভেন্যু…

Read More

৪৫ বছর পলাতক থাকার পর আইনের মুখোমুখি মেজর মোজাফফর

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর অবশেষে আইনের মুখোমুখি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন…

Read More

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও : ‘দ্বিতীয় স্ত্রী’ দাবির পর এবার ‘জিম্মি’ ও অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) দিয়ে তৈরি নয় বরং বাস্তব— তথ্য যাচাইকারী সংস্থাগুলোর এমন তথ্যের পর ওই তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করেন সংসদ সদস্য। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড…

Read More

চাঁপাইনবাবগঞ্জের নাহিদ পেলেন ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’

সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট বই ও পরিবেশপ্রেমী মো. নাহিদ উজ্জামান। বইপাঠের প্রসার, রাস্তার পাশে ব্যাপক বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ প্রজনন ও আশ্রয়স্থল তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় তিনি ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার–২০২৬’ অর্জন করেছেন। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন…

Read More

সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

রাজধানীর ওয়ারী থানায় করা আর্থিক প্রতারণার মামলায় আলোচিত ‘কনটেন্ট ক্রিয়েটর’ ও মাইটিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা সব কটি মামলাতেই তিনি জামিন লাভ করলেন। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি পক্ষে জামিন আবেদনের শুনানি শেষে এই জামিন মঞ্জুরের আদেশ দেন। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী…

Read More

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। অভিযোগ অনুযায়ী, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিকিট ইস্যু ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ…

Read More