প্রধান খবর

সাতক্ষীরায় ২২ শিশুর হাতে পবিত্র কোরআন শরীফ, ৯৮ শিক্ষার্থী পেল উপহার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী সরদারপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। মসজিদের ইমামের নিজস্ব প্রচেষ্টা এবং গদখালী এলাকার প্রবাসীদের আর্থিক সহায়তায় কোরআন শিক্ষা গ্রহণকারী ৯৮ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপহার বিতরণ করা হয়েছে। একই সাথে সফলভাবে কোরআন শিক্ষা সম্পন্ন করা ২২ জন শিশুর হাতে পরম…

Read More

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি : পুনরায় খোলা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির স্তর পুনরায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে লেকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাটই প্রতিটি ৬ ইঞ্চি করে তুলে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই…

Read More

১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘দ্বিতীয় লং মার্চ’ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। সংসদের সাম্প্রতিক কার্যক্রমের দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, “বিল পাসের সময় আমরা আমাদের গঠনমূলক মতামত…

Read More

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, নতুন প্রজ্ঞাপন জারি

সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অর্পিত দায়িত্ব বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের…

Read More

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

উন্নত চিকিৎসাসেবা গ্রহণ এবং সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, চিকিৎসা গ্রহণ ও প্রয়োজনীয় সরকারি কার্যক্রম সম্পাদন শেষে আগামী ২০ সেপ্টেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক তথ্যটি নিশ্চিত করে…

Read More

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উৎপাদন থেকে…

Read More

মোবাইল হ্যাক ও স্বাক্ষর জাল নিয়ে এমপিদের সতর্কতা

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এমপিদের সচেতন থাকার অনুরোধ করেন। চিফ হুইপ জানান, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে জরুরি ভিত্তিতে ২৫ হাজার, ৩০ হাজার ও…

Read More

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বাস্তবায়নাধীন দেশের প্রথম বড় আকারের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, অন্যদিকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর স্বীকৃতি পাবে বাংলাদেশ। প্রকল্পটি থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্প ২০২৮ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ…

Read More

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন। দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা এ প্রশিক্ষণের…

Read More

একই ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন থেকে আলাদা আলাদা ভিসার ঝামেলা এড়িয়ে একটিমাত্র একক ভিসা ব্যবহার করেই গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ছয়টি দেশ ভ্রমণের অভূতপূর্ব সুযোগ মিলবে। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামের এই একীভূত ভিসা ব্যবস্থার মাধ্যমে পর্যটকরা একইসাথে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান…

Read More