প্রধান খবর

পাবনায় সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর কিছু সময় আগে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মনিরুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় এই…

Read More

বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয়, সংসদে উদ্বেগ

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। সোমবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদনে উল্লেখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের পরিসংখ্যান দেশের সামগ্রিক চিত্রকে নির্দেশ করে। তবে…

Read More

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

যথাসময়ে হাম ও রুবেলের ভ্যাকসিন (টিকা) আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…

Read More

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রশংসা প্রধানমন্ত্রীর

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারকার্য সম্পন্ন করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এই প্রশংসা জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার…

Read More

সংসদে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: স্পিকারের সতর্কবার্তা মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রোববারের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য…

Read More

সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ৭৩ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে থেকে বিজয়ী হন। এ ফলাফলের…

Read More

‘মুশতাকের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক’

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুকে রাষ্ট্রের ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বক্তারা। ‘মুশতাক আহমেদ: ডিলিটেড বাই দ্য স্টেট’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তারা বলেন, মুশতাক আহমেদের প্রতিবাদী চেতনা এবং মানবিক অবস্থান তাকে সমাজে স্মরণীয় করে রাখবে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, দেশের রাজনীতি…

Read More

জাতীয় সংসদে শুরু হলো প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার বিকেলে শুরু হয়েছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এ অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের সামগ্রিক…

Read More

পাটগ্রাম সীমান্তে পুশইন চেষ্টাকে ঘিরে উত্তেজনা, বিএসএফকে ধাওয়া গ্রামবাসীর

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় জনগণ ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়…

Read More

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন। আজ রোববার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে…

Read More