দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে এ সভা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হচ্ছে।
ইসির প্রাথমিক পরিকল্পনায় আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ভোট গ্রহণের প্রস্তাব ছিল। তবে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন না করার পরামর্শ দিয়েছে সরকার।
এর আগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ঐকমত্য হয়। সেই পরিকল্পনার ভিত্তিতেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আলোচনা করছে কমিশন।

