প্রধান খবর

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে মানুষের ভিড় কমলাপুর স্টেশনে উপচে পড়া যাত্রী চাপ

ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যদিও সাপ্তাহিক ছুটি আরও একদিন বাকি, তবুও শুক্রবার থেকেই রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। অনেকে অফিসের বাধ্যবাধকতা, আবার কেউ শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই ফিরছেন। শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিটি ট্রেনই যাত্রীবোঝাই হয়ে প্ল্যাটফর্মে ঢুকছে।…

Read More

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতায় ভ্যাপসা অনুভূতি

ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না এলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা অনুভূতি থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক…

Read More

ঈদের ছুটিতে পেমেন্ট জটিলতা, রাজধানীতে অকটেন সংকট

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতা তৈরি হয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর জ্বালানি সরবরাহে। মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ পাম্পেই ঝুলছে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড। যে দু-একটি স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন, অপেক্ষা আর হতাশার চিত্র স্পষ্ট।…

Read More

মোহাম্মদপুরের রায়েরবাজারে কৃষি আড়তে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগে বৃহস্পতিবার ভোরের দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ ও পাইকারি বিক্রি করা হতো।…

Read More

ঈদের ছুটিতে আবার ছন্দে মেট্রোরেল, সকাল থেকেই যাত্রীর উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর জনপ্রিয়, বিদ্যুৎচালিত ও দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। রোববার (২২ মার্চ) সকাল থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। দুপুরে মতিঝিল স্টেশনে গিয়ে দেখা যায়, শতশত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথ…

Read More

ঈদের ছুটিতে জনশূন্য রাজধানী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। বেসরকারি কর্মজীবীদের কাজে ফিরতেও আরও দু-একদিন সময় লাগবে। ফলে রাজধানীর সড়কগুলো এখন প্রায় জনশূন্য। সিংহভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো খোলেনি। যে দু-একটি দোকান খোলা আছে, সেখানেও ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি কাঁচাবাজারেও বিক্রেতারা নতুন করে পণ্য তুলছেন না, কারণ বাজারে…

Read More

ঈদের দিনে নীরব ঢাকায় ফাঁকা সড়ক

যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় মুখর ঢাকা ঈদের দিনে যেন সম্পূর্ণ বদলে যায়। চারদিকে নেমে আসে নীরবতা। পথঘাট ফাঁকা, মূল সড়কে বাসের সংখ্যা হাতে গোনা। মানুষের উপস্থিতিও খুব কম। শনিবার ঢাকার মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদার প্রধান সড়ক ঘুরে দেখা গেছে-হাতেগোনা কিছু মানুষ ঈদের নতুন পোশাক পরে এদিক-ওদিক হাঁটছেন। সড়কে কিছু প্রাইভেটকার চললেও…

Read More

বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত সম্পন্ন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়। এর আগে সকাল ৭টায় সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত…

Read More

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা…

Read More

ঈদের আগে শেষ কর্মদিবসে ফাঁকা ঢাকা রেলস্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার শেষ দিন শুক্রবার রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল আশ্চর্যজনকভাবে কম। সকাল থেকেই দেশের প্রধান এই স্টেশনে দেখা গেছে স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই ফাঁকা পরিবেশ। বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন অর্ধেক যাত্রী নিয়েই ঢাকা ছেড়ে গেছে যা ঈদের আগের দিনের সাধারণ চিত্রের সঙ্গে একেবারেই বেমানান। বাংলাদেশ রেলওয়ে প্রতি বছরই ২৯ রমজান ধরে টিকিট বিক্রি…

Read More