প্রধান খবর

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি পর্যাপ্ত অযুখানা, মেডিকেল টিম এবং নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়। ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।

সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ মোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *