প্রধান খবর

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো

জনপ্রিয় চিত্রনায়ক Salman Shah হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিবেদনের জন্য নির্ধারিত তারিখ বাতিল করে ১৪ মে নতুন দিন ধার্য করেছেন। মামলাটি গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর দায়ের করেছিলেন। এতে সালমান…

Read More

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে…

Read More

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ দুপুরে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) দুপুরে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায় প্রদান করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হয়। রাষ্ট্রপক্ষের…

Read More

হরমুজ প্রণালি আবারও বন্ধ, লেবাননে ইসরায়েলি হামলার জেরে উত্তেজনা চরমে

লেবাননে ইসরায়েলের আগ্রাসী হামলার পর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভি। তাদের প্রতিবেদনে বলা হয়, পানামার পতাকাবাহী ট্যাংকার জাহাজ অরোরা পারস্য উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালি হয়ে আরব সাগরের দিকে যাচ্ছিল। তবে কিছুদূর অগ্রসর হওয়ার পর প্রণালি অতিক্রম করতে ব্যর্থ হয়ে জাহাজটি আবার পারস্য…

Read More

আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ করে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আমিরাতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১…

Read More

৩৯ দিন পর যাত্রা শুরু করল এমভি বাংলার জয়যাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে আটকে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। দীর্ঘ ৩৯ দিন পর অবশেষে বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেয়। জাহাজটিতে রয়েছে ৩৭ হাজার টন সার। বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১…

Read More

তিন দিন ধীরগতির হতে পারে ইন্টারনেট

দেশব্যাপী ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ও ধীরগতির আশঙ্কা তৈরি হয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কারণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে তিন দিনের কিছু বেশি সময় এ পরিস্থিতি থাকতে পারে। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। এতে বলা হয়, ‘সি-এমই-ডব্লিউই-৫’ সাবমেরিন কেবলের শাট ফল্ট মেরামতের কাজ…

Read More

শিক্ষাব্যবস্থা সচল রাখতে সমন্বিত সিদ্ধান্তের কথা ববি হাজ্জাজের

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা…

Read More

আইপিএলে ১৫ বছরের কিশোরের ব্যাটে চমক

আইপিএলের গত আসরে অভিষেকের ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। সেই আগ্রাসী রূপ এবারও ধরে রাখলেন এই বাঁহাতি ব্যাটার। বিশ্বের অন্যতম সেরা পেসার জাস্প্রিত বুমরাহকেও ছাড় দিলেন না তিনি মাত্র তিন বলের মধ্যে দুটি ছক্কা তুলে নিয়ে আবারও নজর কাড়লেন ক্রিকেটবিশ্বের। গতকাল রাতে গুয়াহাটিতে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া রাজস্থান রয়্যালস ও…

Read More

সায়েদাবাদে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএসসিসির নির্দেশ ৩০ মিনিটের আল্টিমেটাম

রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকা সব অবৈধ বাস কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত মোবাইল কোর্ট। বুধবার দুপুরে মাইকিং করে এই ঘোষণা দেন ডিএসসিসির কর্মকর্তারা, যা এলাকায় তাৎক্ষণিক আলোচনার জন্ম দেয়। এর আগে সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশে অনুমোদনবিহীন সব কাউন্টারে অভিযান চালানোর কথা জানায় ডিএসসিসি।…

Read More