প্রধান খবর

শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা জলি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা জলি। দীর্ঘদিন ভোটার হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর এবার তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন এই অভিনেত্রী।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জলি। এ উপলক্ষে তিনি শিল্পীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

জলি বলেন, চলচ্চিত্রে কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন এবং সেই অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, শিল্পীদের আস্থা ও সমর্থন নিয়ে সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হলে শিল্পীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার সুযোগ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে আসা জলি এর পাশাপাশি ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘ডেঞ্জার জোন’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *