প্রধান খবর

আইপিএলে ১৫ বছরের কিশোরের ব্যাটে চমক

আইপিএলের গত আসরে অভিষেকের ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। সেই আগ্রাসী রূপ এবারও ধরে রাখলেন এই বাঁহাতি ব্যাটার। বিশ্বের অন্যতম সেরা পেসার জাস্প্রিত বুমরাহকেও ছাড় দিলেন না তিনি মাত্র তিন বলের মধ্যে দুটি ছক্কা তুলে নিয়ে আবারও নজর কাড়লেন ক্রিকেটবিশ্বের।

গতকাল রাতে গুয়াহাটিতে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি কমিয়ে আনা হয় ১১ ওভারে। টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বুমরাহ। প্রথম বলটি ছিল স্লটে, আর বৈভব কোনো ভুল না করে সেটিকে লং-অন দিয়ে ছক্কায় পরিণত করেন। মাত্র ১৫ বছরের এক কিশোর বিশ্বের সেরা পেসারকে এমনভাবে শাসন করবে এটা বুমরাহ নিজেও হয়তো ভাবেননি।

কিন্তু বৈভবের আক্রমণ সেখানেই থামেনি। ওভারের চতুর্থ বলেও তিনি বুমরাহকে ছক্কা মারেন, এবার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে। তার এই ব্যাটিং রাজস্থানের ইনিংসে বাড়তি গতি এনে দেয় এবং ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *