অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার : মাত্র ১৫ ডলারে মিল

অস্ট্রেলিয়া প্রবাসী মুসলিম কমিউনিটির মানবসেবামূলক উদ্যোগকে আরও বেগবান করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে এক ব্যতিক্রমী ফান্ডরেইজিং কর্মসূচির আয়োজন করেছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকরপোরেটেড (এএমডব্লিউসি)। বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে মাত্র ১৫ ডলারের বিনিময়ে মজাদার ক্যামেল (উট) বার্গার, চিপস ও কোমল পানীয় উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। সংগঠনটির সভাপতি ড. আনিসুল আফসার জানিয়েছেন, আগামী শুক্রবার…

Read More

 বাংলাদেশি নারী হিসেবে ‘মিসেস ডিভা ইন্টারন্যাশনাল’ মুকুট জয়, সিডনিতে ইতিহাস গড়লেন ফারিয়াহ

 মেধা, সৌন্দর্য, আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য নতুন ইতিহাস সৃষ্টি করলেন প্রবাসী বাংলাদেশি ফারিয়াহ আঞ্জুম। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত বিশ্বমানের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘মিসেস ডিভা ইন্টারন্যাশনাল’ খেতাব জয় করেছেন তিনি। তাঁর এই বিশাল গৌরবময় সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের জোয়ার…

Read More

সিডনিতে ‘এথনিক বাজার অস্ট্রেলিয়া’র দুর্গাপূজা প্রদর্শনী

প্রবাসের বুকে সংস্কৃতি, ঐতিহ্য, ফ্যাশন ও নারী উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল ‘এথনিক বাজার অস্ট্রেলিয়া’ আয়োজিত দুর্গাপূজা প্রদর্শনী ২০২৬। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী অস্ট্রেলিয়ার সিডনিতে ৫০০-এরও বেশি দর্শনার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে এক অনাবিল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসে বাঙালি সংস্কৃতির স্বাতন্ত্র্য রক্ষা, ঐতিহ্যের ধারাবাহিক অনুশীলন এবং ক্ষুদ্র ব্যবসায়ের অগ্রযাত্রায় এই প্রদর্শনী এক বিশেষ…

Read More

সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬: শিশুদের খেলাধুলা ও বিনোদনের দায়িত্বে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস

সিডনির বহুসাংস্কৃতিক সমাজে খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি, সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য এই স্প্রিং ফেয়ারে শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের দায়িত্ব নিয়ে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ক্রীড়া সংগঠন ‘ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস’ (সিইএস)। আগামী ১১ অক্টোবর (রবিবার) সিডনির বিখ্যাত ফেয়ারফিল্ড…

Read More

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে লাশ মাটিচাপা দিয়ে উপরে সবজির চারা লাগিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছিল ঢাকার নবাবগঞ্জ ও আশুলিয়া থানা এলাকায়। দীর্ঘ দুই বছরের তদন্ত শেষে আদালতে মূল অভিযুক্ত স্বামীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা…

Read More

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের ৩৪তম এজিএম অনুষ্ঠিত

উৎসবমুখর ও প্রীতিময় পরিবেশে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ব্রিসবেনের আর্চারফিল্ড ওয়েটল্যান্ডস কমিউনিটি হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ…

Read More

সিডনির এয়ার্ডসে জুমার নামাজের বিশেষ আয়োজন : খুতবা দুপুর ১টা ১৫ মিনিটে

অস্ট্রেলিয়ার সিডনির এয়ার্ডস এলাকায় বসবাসরত মুসলিম প্রবাসী ভাইদের জন্য আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের বিশেষ আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নিউব্রুক কমিউনিটি গ্রুপ ইনক’ (Newbrook Community Group Inc)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী,…

Read More

সিডনিতে এএমডব্লিউসির মাসিক ইসলামিক প্রোগ্রাম ৪ অক্টোবর  

অস্ট্রেলিয়ার প্রবাসী মুসলিম কমিউনিটির মাঝে ধর্মীয় শিক্ষা, জ্ঞানচর্চা ও পারিবারিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে আগামী ৪ অক্টোবর এক বিশেষ মাসিক ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি)। রোববার (৪ অক্টোবর) সিডনির নির্ধারিত ভেন্যুতে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মাগরিবের জামায়াত আদায়ের পর পরই এ ইসলামিক আয়োজনটি আনুষ্ঠানিকভাবে…

Read More

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্ট্রেলিয়াপ্রবাসী সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’ (JU Alumni Association Australia)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় আগামী ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গত রোববার (২০ সেপ্টেম্বর) সিডনির রুটি হিল স্কুল অব আর্টস (Rooty Hill School of Arts) হলে এ বার্ষিক সাধারণ…

Read More

মিন্টোর রেডফার্ন পার্কে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ‘Feast Campbelltown 2026’

 বহুসাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা নিয়ে সিডনির মিন্টোর রেডফার্ন পার্কে (Redfern Park) অত্যন্ত চমৎকার ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Feast Campbelltown 2026’। শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন অঞ্চলে বসবাসরত ৪০টিরও বেশি সংস্কৃতির মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন এক অসামান্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দর্শনার্থীরা…

Read More