সিডনিতে জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের স্মরণ
চার দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক ও হৃদয়বিদারক রাতের স্মৃতি আজও মলিন হয়নি। স্বজন হারানোর গভীর বেদনা, প্রত্যক্ষদর্শীদের রোমহর্ষক স্মৃতিচারণ এবং প্রয়াতদের আত্মার প্রতি শ্রদ্ধা ও প্রার্থনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিডনির কিংস ল্যাংলির জিম সাউথি কমিউনিটি…

