পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : প্রধান আসামির বাড়িঘর তছনছ
পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মর্মান্তিক এই শিশু হত্যাকাণ্ডের পর থেকে পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বসতবাড়িতে…

