প্রধান খবর

গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ শম্ভুগঞ্জের বিদ্যুৎকেন্দ্র: ভয়াবহ লোডশেডিং

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট উৎপাদনক্ষম রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎকেন্দ্রটি মারাত্মক গ্যাস সংকটের কারণে গত ২৬ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) পরিচালিত এই কেন্দ্রটির উৎপাদন শূন্যে নেমে আসার পাশাপাশি স্থানীয় দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও অর্ধেকে নেমে এসেছে। ফলে ময়মনসিংহ বিভাগজুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং ও চরম ভোগান্তি। ১৯৯৭ সালে প্রায়…

Read More

লোডশেডিংয়ে নাকাল সোনারগাঁ, ব্যাহত জনজীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ সংকটের কারণে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করলেও এতে উৎপাদন ব্যয়…

Read More

গ্যাস-বিদ্যুৎ সংকটে স্থবির নরসিংদীর জনজীবন

নরসিংদীতে টানা গ্যাস সংকট ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। এক সপ্তাহ ধরে চলমান এ সংকটে গৃহস্থালি, পরিবহন এবং শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের স্বল্পচাপের কারণে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, আর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। জেলার বিভিন্ন শিল্পকারখানায় প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিল্প…

Read More

পুরোনো মন্তব্য ঘিরে ফের আলোচনায় ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর ২০২৩ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতির সমালোচনা করতে গিয়ে দাবি করেছিলেন, অতীতে লোডশেডিংয়ের কারণেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। মন্তব্যটি সে সময়ও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে কংগ্রেস ক্ষমতায়…

Read More

বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, আটক যুবক

খুলনার পাইকগাছায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামে ওই ব্যক্তি মোবাইল ফোনে পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে কল করে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে…

Read More

জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়

জ্বালানি ঘাটতির প্রভাবে চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। একাধিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ থাকায় নগরজুড়ে লোডশেডিং বেড়ে গিয়ে জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। ভ্যাপসা গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পানির সংকটও প্রকট আকার ধারণ করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সিস্টেম কন্ট্রোল সূত্রে জানা যায়, নগরীতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের…

Read More