প্রধান খবর

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোটের তালিকা প্রকাশ: শীর্ষে ইনিয়েস্তা

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের তালিকায় কারা ছিলেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল দীর্ঘদিনের। মাঠের পারফরম্যান্সে অসংখ্য তারকাকে ছাড়িয়ে যাওয়া মেসি ভোটার হিসেবেও কাদের এগিয়ে রেখেছেন, এবার সামনে এসেছে সেই হিসাব। মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকায় চার আর্জেন্টাইন থাকলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ফ্রান্স…

Read More

এমএলএস গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার শীর্ষ গোলদাতা

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এমএলএস কাপ প্লে-অফের আগে কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হাতে পুরস্কারটি তুলে দেন ক্লাবের সহমালিক জর্জ মাস। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে শীর্ষ…

Read More

মেসিদের হতাশার রাত: বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

গঞ্জালো তাপিয়ার জোড়া গোল এবং গোলকিপার প্যাট্রিক শুলটের দুর্দান্ত পাঁচটি সেভে চমকে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে সপ্তম বাছাই কলাম্বাস ক্রু। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কলাম্বাসের দুর্দান্ত ফর্মের সামনে দাঁড়াতে পারেনি দ্বিতীয় বাছাই মায়ামি। গত ১…

Read More

 মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি : আর্জেন্টিনার জার্সিতে  মেসির সেরা ১০ স্মরণীয় মুহূর্ত

দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে। সেবার ১৮ বছরের তরুণ মেসি বদলি হিসেবে নেমে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে সেই অস্বস্তিকর সূচনা অতিক্রম করে বিশ্বমঞ্চে ফুটবল…

Read More

ফ্রি-কিক থেকে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লিওনেল মেসি

ফুটবল মাঠে লিওনেল মেসির বাঁ-পায়ের নিখুঁত জাদু থামছেই না। সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া সাম্প্রতিক ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে চমৎকার এক ফ্রি-কিক গোল উপহার দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এই নান্দনিক গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করার অনন্য এক বিশ্বরেকর্ডের অতি কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ম্যাচের ২৪তম মিনিটে পেনাল্টি বক্সের অর্ধচন্দ্রের কাছাকাছি জায়গা…

Read More

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে গেলেন মেসি

রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন তিনি। ইকুয়েডরের ভোটার ও সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন। তার ব্যালটে মেসিকে শীর্ষে রাখা হয়েছে এবং প্রথম পছন্দ হিসেবে সর্বোচ্চ ১৫ পয়েন্ট দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিফা…

Read More

একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ক্যানিজিয়া

বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত ‘ঢাকা ইন্টার-স্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর ফাইনালে সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান ১৯৯০ বিশ্বকাপে আলোচিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে…

Read More

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যে ড্রোন উড়িয়ে ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল। রোববার রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান তিনি। বাবার শেষ…

Read More

বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় ফুটবল মহাতারকা মেসি

বাবা হোর্হে মেসির চিরবিদায়ে গভীর শোকে নিমজ্জিত ফুটবল তারকা লিওনেল মেসি। জীবনের এই কঠিন মুহূর্তে ভেঙে পড়া মা সেলিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড ব্যক্তিগত বিমানে চড়ে সরাসরি নিজের জন্মশহর রোজারিওর উদ্দেশে রওনা দেন। বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক অসুস্থতার…

Read More

চিরবিদায় নিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফুটবল জাদুকরের পিতা ও তাঁর ক্যারিয়ারের প্রধান চালিকাশক্তি হোর্হে মেসি আর নেই। আর্জেন্টিনার রোজারিওর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, হোর্হে মেসি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত…

Read More