পানির নিচে অ্যাকশন দৃশ্যে চমকে দিলেন রাশমিকা, প্রকাশ্যে ‘মাইসা’র টিজার
প্রেম, রোমান্স আর গ্ল্যামারাস রূপের বাইরে এবার সম্পূর্ণ ভিন্ন ও বিধ্বংসী অ্যাকশন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছেন দক্ষিণি তারকা রাশমিকা মান্দান্না। তাঁর নতুন নারীকেন্দ্রিক অ্যাকশনধর্মী সিনেমা ‘মাইসা’র প্রথম টিজারে এমন চোখধাঁধানো রূপেই ধরা দিয়েছেন তিনি। গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এই টিজারে রাশমিকাকে কাস্তে হাতে ভয়ংকর লড়াই করা, দ্রুতগতির মোটরসাইকেল চালানো এবং এমনকি পানির…

