প্রধান খবর

সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করা হবে…

Read More

মক্কা চুক্তির সামনে প্রথম বড় পরীক্ষা

মক্কার দক্ষিণে একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনটি হুতিদের। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে হুতিরা। ঘটনাটি ঘটেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তির এক মাসেরও কম সময়ের মধ্যে। গত ৭ আগস্ট মক্কায় সই হওয়া চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর…

Read More

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৫ লাখের বেশি শিশু

ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গৃহহীন হয়ে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ২১ লাখের বেশি ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। জীবনধারণের ন্যুনতম সুযোগ-সুবিধা বঞ্চিত এসব মানুষের মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি বসবাসের অযোগ্য অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস। সোমবার এক জরুরি সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামীতে শীত ঘনিয়ে আসার সাথে…

Read More

‘মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের পরাশক্তিগুলোকে বাহ্যিক শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের আত্মশক্তি ও সংহতির ওপর আস্থা রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মুসলিম দেশগুলোর মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ববোধ ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাঘচি…

Read More

ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, উদ্বেগ জাতিসংঘের

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। তার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৭ জন জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ভলকার টুর্ক বলেন, মার্চ মাসের পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের রায় ও তা কার্যকরের সংখ্যা…

Read More

সেন্টকমের তৎপরতায় ১৮ জাহাজের গতিপথ বদল

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের পর মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সময়ে দুটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। সেন্টকমের দাবি, নৌ অবরোধ কার্যকর রাখতে বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ২০টির বেশি মার্কিন নৌযান মোতায়েন রয়েছে। এসব…

Read More

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, ইতিবাচক আলোচনা দাবি

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর এটি দুই নেতার প্রথম সরাসরি বৈঠক বলে জানা গেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রায় ৯০ মিনিটের আলোচনা শেষে…

Read More

গাজায় নিহত বেড়ে ৭৩ হাজার ৩৩৩

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া,…

Read More

গ্রেপ্তার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সোমবার (২৭ জুলাই) শুরু হওয়া এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্ট জানায়, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সফরের আগে নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও…

Read More

এরবিল বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা মোতায়েন থাকায় ঘটনাটি নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। শুক্রবার (২৪ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই বিমানবন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা…

Read More