প্রধান খবর

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, ইতিবাচক আলোচনা দাবি

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর এটি দুই নেতার প্রথম সরাসরি বৈঠক বলে জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রায় ৯০ মিনিটের আলোচনা শেষে ট্রাম্প ও নেতানিয়াহু কোনো যৌথ সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, বৈঠকে দুই নেতার মধ্যে আলাদা একান্ত আলোচনা হয়নি। বরং ইসরায়েলি প্রতিনিধিদল, ট্রাম্পের উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতেই পুরো বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ ট্রাম্প নেতানিয়াহুর কাছে উত্থাপন করেননি বলে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *