প্রধান খবর

এরবিল বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা মোতায়েন থাকায় ঘটনাটি নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই বিমানবন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায় এবং বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, একটি ড্রোন এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার মধ্যে এরবিল অঞ্চলে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা ও ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটেছে। এছাড়া শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কনস্যুলেট কমপ্লেক্সও অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *