সেন্টকমের তৎপরতায় ১৮ জাহাজের গতিপথ বদল

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের পর মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সময়ে দুটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, নৌ অবরোধ কার্যকর রাখতে বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ২০টির বেশি মার্কিন নৌযান মোতায়েন রয়েছে। এসব নৌযান সংশ্লিষ্ট নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সংলগ্ন বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *