সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
সৈয়দপুর সেনানিবাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ষষ্ঠ কোর পুনর্মিলনী। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী…

