প্রধান খবর

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তিনি দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হবে। সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *