প্রধান খবর

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।

সফরসূচির অংশ হিসেবে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে ক্রীড়াখাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান। সংশ্লিষ্টদের মতে, এই সফর আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান জোরদারে ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *