‘আওয়ারাপন টু’-এর সাফল্যের মাঝেই অসুস্থ ইমরান হাশমি
বক্স অফিসে সাফল্যের জোয়ারে ভাসার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড তারকা ইমরান হাশমি। জানা গেছে, তিনি ভয়াবহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে এইচ১এন১ (H1N1) ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে ও বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। পারিবারিক ও চিকিৎসা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ইমরান…

