নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অস্ত্রোপচার : মর্মান্তিক মৃত্যু
নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার স্বপ্নে জেন্ডার পরিবর্তন চিকিৎসার প্রথম ধাপ হিসেবে স্তন অস্ত্রোপচার করাতে গিয়ে প্রাণ হারিয়েছেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক নারী। রাজধানী ঢাকার পান্থপথের গ্রীন রোডে অবস্থিত ‘ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে’ গত ৫ সেপ্টেম্বর বিকেলে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় লিজার মৃত্যু ঘটে। তিনি বরিশালের গৌরনদী…

