প্রধান খবর

সিডনির এয়ার্ডসে জুমার নামাজের বিশেষ আয়োজন : খুতবা দুপুর ১টা ১৫ মিনিটে

অস্ট্রেলিয়ার সিডনির এয়ার্ডস এলাকায় বসবাসরত মুসলিম প্রবাসী ভাইদের জন্য আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের বিশেষ আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নিউব্রুক কমিউনিটি গ্রুপ ইনক’ (Newbrook Community Group Inc)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী,…

Read More

মিন্টোর রেডফার্ন পার্কে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ‘Feast Campbelltown 2026’

 বহুসাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা নিয়ে সিডনির মিন্টোর রেডফার্ন পার্কে (Redfern Park) অত্যন্ত চমৎকার ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Feast Campbelltown 2026’। শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন অঞ্চলে বসবাসরত ৪০টিরও বেশি সংস্কৃতির মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন এক অসামান্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দর্শনার্থীরা…

Read More

মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী

‘মাদানি দিহায়াতি, উম্মাহ দিবারকাতি’ প্রতিপাদ্যে মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত, দরুদ-সালাম ও শোভাযাত্রায় হাজারো মুসল্লি অংশ নেন। জাতীয় পর্যায়ের প্রধান অনুষ্ঠান সেলাঙ্গরের সেরডাংয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা…

Read More

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিন জন বাংলাদেশি নির্মমভাবে নিহত হয়েছেন এবং অপর এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। ঘটনার স্থান ও বিবরণে জানা যায়, নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসন…

Read More

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: বোয়েসেলের উদ্যোগ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর কার্যক্রম আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে স্বল্প ব্যয়ে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময়…

Read More

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড

প্রবাসী বাংলাদেশিদের সেবাপ্রাপ্তি সহজ ও নিরাপদ করতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, বিমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সরকারের তথ্য অনুযায়ী, প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে দ্রুত সেবা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে অগ্রাধিকারভিত্তিক সুবিধা পাবেন।…

Read More

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

লিবিয়ায় অপহৃত হওয়ার প্রায় আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার প্রবাসী শ্রমিক আলমগীর হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছেছে। পরিবারের দাবি, মুক্তিপণের অর্থ পরিশোধ না করায় একটি সশস্ত্র গোষ্ঠী তাকে নির্যাতন করে হত্যা করেছে। মঙ্গলবার (৯ জুন) আলমগীরের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত আলমগীর হোসেন (৩৫)…

Read More

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী ব্যবসায়ীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসী ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ জুন) স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে…

Read More

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে দেশে ফেরাচ্ছে হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে তার জন্য বিমান টিকিট প্রদান করা হয়েছে বলে জানা গেছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার Dr. Mohammad Nazmul Islam মিনার হোসেনের হাতে টিকিট তুলে দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ…

Read More