মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে দেশে ফেরাচ্ছে হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে তার জন্য বিমান টিকিট প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার Dr. Mohammad Nazmul Islam মিনার হোসেনের হাতে টিকিট তুলে দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় হাইকমিশনার তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি প্রবাসীদের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

জানা গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আগামী ২৪ এপ্রিল US-Bangla Airlines-এর একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *