গুগল ছেড়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে নীলফামারীর সোহান
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। এর আগে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি জায়ান্ট গুগলে প্রায় চার বছর সফলতার সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে মাইক্রোসফটে যোগ…

