প্রধান খবর

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বসতে চান জেলেনস্কি

দীর্ঘদিনের রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ডিসেম্বরে মিয়ামিতে সম্মেলন হলে সেখানে পুতিনের সঙ্গে বসতে চান বলে জানিয়েছেন তিনি। শনিবার ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উভয় নেতা আমন্ত্রিত হলে অবশ্যই দেখা করে কথা বলা প্রয়োজন। তাঁর…

Read More

ট্রাম্প-পুতিন ফোনালাপের পরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় অন্তত ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। রাশিয়ার নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন…

Read More

ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কের একটি শিল্পকেন্দ্রে হামলায় শ্রমিকদের মৃত্যুর কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিকোপোল জেলায় পৃথক হামলায় একটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহত হয়েছেন। কিয়েভ ও মাইকোলাইভ…

Read More

রাশিয়ায় আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চলমান যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। শনিবার দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে। জেলেনস্কির দাবি, গত মাস থেকেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের গ্রহণের প্রস্তুতি নেওয়া…

Read More

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র, ট্রাম্পের নতুন সিদ্ধান্তে আকাশযুদ্ধে নতুন সমীকরণ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটনির্ভর যুদ্ধ এখন সংঘাতের নতুন বাস্তবতা তৈরি করেছে। এর মধ্যেই ইউক্রেনকে নিজ দেশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ভবিষ্যতের যুদ্ধের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। গত বুধবার তুরস্কে ন্যাটো সম্মেলনের…

Read More