কলকাতায় হোটেল বন্ধ: চরম ভোগান্তিতে বাংলাদেশি চিকিৎসাপ্রার্থীরা
চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের জন্য এখন প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাশ্রয়ী বাসস্থান। সম্প্রতি কলকাতার মধ্য কলকাতার নিউমার্কেট, মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটসহ বিভিন্ন এলাকার শতাধিক বাজেট হোটেল ও গেস্টহাউস বন্ধ হয়ে যাওয়ায় থাকার জায়গা নিশ্চিত করতে গিয়ে চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন বাংলাদেশিরা। দূরদূরান্তে অবস্থান গ্রহণ কিংবা বাড়তি গুণাগার…

