চট্টগ্রাম অঞ্চলে আট দিনের অতিবৃষ্টিতে কৃষকের ক্ষতি ২১ কোটি টাকা
টানা আট দিনের (২৭ এপ্রিল থেকে ৪ মে) অবিরাম বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের কৃষিখাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। অতিবৃষ্টির ফলে ফসলি জমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কারণে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন হাজার হাজার কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ৪৫ লাখ টাকা।…

