সমবেদনা জানাতে কাতারের পথে স্পিকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। সংসদ সচিবালয় জানিয়েছে, সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল…

Read More

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা…

Read More

ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌপরিবহন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে…

Read More

দীর্ঘ ৫ মাস পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু

দীর্ঘ প্রায় পাঁচ মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এই নৌ-বাণিজ্যিক পথটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যকার নতুন…

Read More

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড়ে সম্মত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিদেশে আটকে থাকা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার মুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি জানান, সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। গালিবাফের ভাষ্য অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর আরোপিত…

Read More

সুইজারল্যান্ডে শুরু যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফার আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার কূটনৈতিক আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এ আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়…

Read More

কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা

কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার সকালে এ হামলা হয়। কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এরমধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে। হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ…

Read More

কাতারের রাস লাফানে ইরানের ভয়াবহ হামলা, জ্বলছে আগুন

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হামলার পর সৃষ্ট আগুনের মধ্যে দুটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে একটি এখনও জ্বলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, সিভিল ডিফেন্সের দল দ্রুত কাজ করে তিনটির মধ্যে দুটি আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে ‘কুলিং’ ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে, পাশাপাশি অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে…

Read More

ইরানি নিরাপত্তা ও সামরিক প্রতিনিধিদের দেশ ছাড়ার নির্দেশ দিলো কাতার

ইরানের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান কঠোর করেছে কাতার। দেশটি ইরানের নিরাপত্তা ও সামরিক ‘অ্যাটাশে’দের অবিলম্বে কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক ভাষায় ‘অ্যাটাশে’ বলতে সাধারণত দূতাবাসে নিয়োজিত বিশেষজ্ঞ বা প্রতিনিধিকে বোঝায়। একে ‘সামরিক/নিরাপত্তা প্রতিনিধি’ বা ‘সংযুক্ত কর্মকর্তা’ বলা যেতে পারে। খবর আল জাজিরার। কাতারের প্রধান গ্যাস স্থাপনা রাস লাফানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ার পর এমন…

Read More

দোহায় দফায় দফায় বিস্ফোরণ, আমিরাতের তেল শিল্প এলাকায় ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। কাতারের রাজধানী দোহায় দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই সবাইকে ঘরে থাকাতে সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় আগুন লেগে গেছে। এছাড়া সৌদি আরবেও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে সংশ্লিষ্ট…

Read More