তুরস্কে ভয়াবহ বন্যা, প্রাণহানি ও ছয় প্রদেশে স্কুল বন্ধ
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ইস্তাম্বুলসহ ছয়টি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) শুরু হওয়া ভারি বৃষ্টিপাত বৃহস্পতিবারও অব্যাহত থাকে। ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার তথ্য অনুযায়ী, বেয়কোজ এলাকায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত…

