ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট…

Read More

গভীর নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ে দেশের সর্বোচ্চ। টানা বর্ষণ ও জোয়ারের কারণে বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং উপকূলজুড়ে উদ্বেগ বিরাজ করছে। হাতিয়া আবহাওয়া অফিসের তথ্য সহকারী সোহাগ…

Read More

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের…

Read More

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিমি বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়। অবিরাম বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ…

Read More

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের…

Read More

আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫…

Read More

স্থলভাগে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি…

Read More
আবহাওয়া অধিদপ্তরের ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, ঢাকাসহ ১৭ জেলায় দমকা হাওয়ার পূর্বাভাস

দেশের ১৭ জেলায় ঝড়ের সতর্কতা, ঢাকাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার…

Read More

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির আভাস অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই…

Read More

চার অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া…

Read More