প্রধান খবর

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়েছে অন্তত ১২ বসতঘর

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, একটি লাকড়ির চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর অধিকাংশ মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *