শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
অনতিবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
২৩ জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। মিছিল চলাকালে সংগঠনের নেতাকর্মীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

