প্রধান খবর

সেমিতে নেপালকে হারিয়ে আবারও ফাইনালে বাংলাদেশ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ গত আসরের ফাইনালে নেপালকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার তাদেরকেই সেমিতেই পেয়েছে লাল-সবুজের দল। মানিকের গোলে নেপালকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে ফাইনালের টিকিট কেটেছে কোচ মার্ক কক্সের শিষ্যরা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। আজ রাতে ম্যাচটি খেলতে নামবে ভারত ও ভুটান। জয়ী দল ৩ এপ্রিল ফাইনালে নামবে বাংলাদেশের বিপক্ষে।

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের গোলবার মুখে একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ১১ মিনিটে নেপাল রক্ষণভাগ পরাস্ত করে লাল-সুবুজ বাহিনী। বাংলাদেশকে লিড এনে দেন মানিক। মুর্শেদ আলির ক্রস থেকে হেডে নেপাল জালে বল পাঠান বাংলাদেশের নাম্বার নাইন।

এরপরও একাধিক আক্রমণ করে কোচ মার্ক কক্সের দল। গোলের সুযোগও তৈরি হয়েছিল বেশ। তবে লিড বাড়াতে পারেনি। শেষ অবধ ১-০ গোলে এগিয়ে বিরতিতে যান রোনান সুলিভানরা।

বিরতির পরও আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। তবে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে। নেপালও সমতায় ফিরতে ছিল মরিয়া। বেশ কয়েকবারই সুযোগ তৈরি করেছিল তারা। তবে লাল-সবুজের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি দলটি। মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। শেষ অবধি ১-০ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে লাল-সবুজ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *