প্রধান খবর

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৪৮টি মামলা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে সর্বোচ্চ ১৪৯ জন আটক হয়েছেন। এ ছাড়া ওয়ারীতে ৬৭, লালবাগে ৬১, মতিঝিলে ৬০, গুলশানে ৫৩, উত্তরা ৪৯, রমনায় ২৪, তেজগাঁওয়ে ৭৭ এবং গোয়েন্দা বিভাগে একজনকে আটক করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *