সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ রোববার (১ নভেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

