তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
শুক্রবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, রোববার সকাল থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিও আলোচনায় উঠে এসেছে।
মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পাশাপাশি শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতেও সরকার কাজ করবে। শ্রমিক নেতাদের প্রস্তাবগুলো পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

