পেন্টাগনের নতুন সামরিক প্রকল্পে নেতৃত্বে ইলন মাস্ক

ভবিষ্যতের যুদ্ধ ও সামরিক প্রযুক্তির গতিপথ নিয়ে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামে নতুন একটি উদ্যোগ শুরু করেছে মার্কিন পেন্টাগন। এতে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে ডিফেন্স-টেক উদ্যোক্তা পালমার লাকি ও সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদ স্পিকার নিউট গিংরিচ নেতৃত্ব দেবেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আগামী ১২০ দিনে এই প্যানেল ভবিষ্যতের যুদ্ধ, বিভিন্ন অঞ্চল ও প্রযুক্তিগত পরিবর্তনের গতিপথ বিশ্লেষণ করবে। এর লক্ষ্য ভবিষ্যৎ সংঘাতে প্রয়োজন হতে পারে এমন সামরিক সক্ষমতা, প্রযুক্তি ও অস্ত্রব্যবস্থা চিহ্নিত করা।

প্রকল্পটি পেন্টাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এমিল মাইকেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে। একই সঙ্গে হেগসেথ ‘অটোনোমাস ওয়ারফেয়ার কমান্ড’ নামে নতুন চার তারকা সামরিক কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন, যা স্বয়ংক্রিয় ও রোবোটিক সামরিক প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে কাজ করবে।

পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, নতুন কমান্ডটি ২০২৭ সালের ১ অক্টোবরের মধ্যে কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। ভবিষ্যৎ যুদ্ধের পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সামরিক সক্ষমতা দ্রুত মানিয়ে নেওয়া এবং ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগগুলোর অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *