৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।
আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সহকারী সার্জন পদে এমবিবিএস বা সমমানের এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

