প্রধান খবর

‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’

‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের ‘রানি মা’ দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে তাদের পতন ঘটাবে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের জ্বালানি নীতির সমালোচনা করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশকে পরনির্ভরশীল রাখার জন্য আওয়ামী লীগ নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। এ সময় তিনি দেশের জ্বালানি খাতের ঘাটতি নিয়েও কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *