আনিসুল হকের অস্ত্র মামলার শুনানি ২৬ সেপ্টেম্বর

ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন ছুটিতে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিচারকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম নবী এ তথ্য জানিয়েছেন। এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলাটি ২০২৫ সালের ২৪ মে বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল দায়ের করেন। তদন্ত শেষে আনিসুল হককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী, তার নামে লাইসেন্স করা পিস্তল নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দেওয়া হয়নি। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *