বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে।

এর আগে বুধবার সোনার দাম প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৩ দশমিক ৮৩ ডলার, প্লাটিনাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

দেশের বাজারেও নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে। বাজুস নির্ধারিত দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *