প্রধান খবর

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার, ট্রেনিং ও আলোচনা সভা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস-২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

আলোচনায় অংশ নেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইনসহ আরও অনেকে। বক্তব্য দেন ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ‘বিলেতে নারীদের জীবনসংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রবাসী সাংবাদিক, লেখক, শিল্পী ও কমিউনিটি নেতাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে সমৃদ্ধ ও তাৎপর্যময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *